নিজস্ব প্রতিবেদন / শাহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৮ নম্বর বেলতৈল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ সর্বস্তরের এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ, দোয়া প্রার্থনা ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করেছেন। তৃণমূলের সাধারণ ভোটার ও স্থানীয় নাগরিকদের দ্বারে দ্বারে গিয়ে তিনি দোয়া, আন্তরিক ভালোবাসা ও নির্বাচনি সমর্থন কামনা করছেন। সমাজসেবা ও এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে তিনি এই গণসংযোগে অংশ নেন।আরও পড়ুন: তরুণ চিকিৎসকদের নতুন চিন্তার সুযোগ দেওয়ার তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের বাটিজ্যা পাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লি, যুবসমাজ ও প্রবীণ মুরুব্বিদের সঙ্গে এক মতবিনিময় ও দোয়া মাহফিলে মিলিত হন তিনি। নামাজ শেষে উপস্থিত সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কুশল বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী, পেশাদার সংবাদকর্মী ও সক্রিয় সমাজসেবক আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় এলাকার উন্নয়নে তরুণ প্রজন্ম ও মুরব্বিদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিতে কারখানা জরিমানা
মতবিনিময়কালে তিনি বলেন, বেলতৈল ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা এবং যেকোনো দুর্যোগ বা সংকটে সাধারণের সেবায় নিজেকে উৎসর্গ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও জানান, একজন সংবাদকর্মী হিসেবে নির্বাচনের আগেই ইউনিয়নের বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, রাস্তাঘাটের সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করেছেন। দীর্ঘদিন মাঠপর্যায়ে সাংবাদিকতা ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রামীণ জনপদের মানুষের বাস্তব সমস্যা ও চাহিদার বিষয়গুলো খুব কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে তাঁর। জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি অসহায়, হতদরিদ্র মানুষের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে জনসেবা করে যেতে চান তিনি। নাগরিক সুযোগ-সুবিধা তৃণমূলের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া এবং দুর্নীতিমুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তোলার স্বপ্নের কথাও জানান তিনি। এদিকে খাস সাতবাড়িয়া গ্রামের বাটিজ্যা পাড়ার স্থানীয় বাসিন্দারা তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানান। এলাকার উন্নয়নকামী মানুষ তাঁর প্রতি পূর্ণ সমর্থন ও দোয়া জ্ঞাপন করেন এবং আসন্ন নির্বাচনি লড়াইয়ে তাঁর পাশে থাকার জোরালো আশ্বাস দেন। এলাকাবাসীর প্রত্যাশা আর জনসেবার অঙ্গীকারকে সম্বল করে নির্বাচনি মাঠে সক্রিয় পদচারণায় এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ।এস.এইস
আরও পড়ুন: সিরাজগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি



0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।