নিজস্ব প্রতিবেদন / ঢাকা / দিগন্ত বাংলা নিউজ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স দাবি (প্রকল্প কর্মী) বিভাগের অধীনে ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ১৯ নভেম্বর থেকে এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্র্যাকের এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই ফুলটাইম চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা এবং প্রার্থীর বয়সসীমা উল্লেখ করা হয়নি। নির্বাচিত প্রার্থীদের কর্মক্ষেত্র হবে মাঠ পর্যায়ে এবং দেশের যেকোনো জায়গায় তাদের পদায়ন করা হতে পারে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার শর্তাবলিতে জানানো হয়েছে, আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা, আর্থিক লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ, গ্রাহকদের পাশবই যাচাই এবং নিয়মিত প্রতিবেদন বা রিপোর্ট প্রস্তুতে দক্ষতা থাকতে হবে।
বেতন ও আর্থিক সুবিধাদির বিষয়ে বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস সম্পন্ন প্রার্থীদের জন্য মাসিক বেতন নির্ধারিত হবে ২৩,০০০ টাকা এবং স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস সম্পন্ন প্রার্থীদের জন্য মাসিক বেতন নির্ধারিত হবে ২৮,০০০ টাকা। পরবর্তীতে সংস্থার নিয়ম অনুযায়ী চাকরি নিয়মিত করা হলে স্নাতক বা সমমানের প্রার্থীদের মাসিক বেতন বেড়ে দাঁড়াবে ২৭,৯৩১ টাকা এবং স্নাতকোত্তর বা সমমানের প্রার্থীদের মাসিক বেতন হবে ৩৪,৫৪৬ টাকা।
মাসিক নির্ধারিত বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমাসহ অন্যান্য প্রচলিত সুযোগ-সুবিধা লাভ করবেন। এছাড়াও চাকরি নিয়মিত হওয়ার পর কর্মীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, বেস্ট এ্যাওয়ার্ড, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা এবং সংস্থার অন্যান্য বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ব্র্যাকের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।