রায়গঞ্জ প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা মো. আখতারুজ্জামান এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মো. রেজাউল করিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী এবং সংগঠনের কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা শিক্ষকসমাজের সার্বিক কল্যাণ, শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম আগামী দিনে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।