সলঙ্গা প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিনের যানজট নিরসন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেছে সলঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড় ও নতুন ব্রিজের পূর্ব পাশে কবরস্থানের সামনের অংশে এই সংস্কারকাজ পরিচালনা করা হয়। সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড়ে সড়কের ভাঙা অংশে 6 গাড়ি রাবিশ ও খোয়া ফেলে মেরামতকাজের উদ্যোগ নেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদ্রাসা মোড় এলাকায় সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিল। বিশেষ করে যানজটের কারণে পথচারী, যানবাহন চালক এবং স্থানীয় ব্যবসায়ীদের নিয়মিত ভোগান্তি পোহাতে হতো। পাশাপাশি নতুন ব্রিজের পূর্ব পাশে কবরস্থানের সামনের সড়কেও চলাচলে সমস্যা দেখা দিয়েছিল। এমন বাস্তবতায় মানুষের দুর্ভোগ কমাতে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ওসি আসলাম আলীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়।
সলঙ্গা থানা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সড়ক মেরামতের ফলে এলাকায় যানবাহন চলাচল সহজতর হবে এবং দীর্ঘদিন ধরে চলে আসা ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।