প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
ক্রীড়াঙ্গনের নতুন এক শুভ সূচনা ও অবকাঠামোগত উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে হবিগঞ্জ জেলা। সারা দেশের নির্বাচিত ১০টি জেলার মধ্যে হবিগঞ্জ জেলায় আধুনিকভাবে সজ্জিত একটি স্বয়ংসম্পূর্ণ 'ক্রীড়াপল্লী' বা স্পোর্টস ভিলেজ নির্মাণের জন্য চচূড়ান্ত সরকারি অনুমোদন প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের বহুল কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত এই মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে জেলার তরুণ সমাজসহ ক্রীড়ানুরাগীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে খুলনা রেঞ্জ ডিআইজির আগমনে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
জেলা প্রশাসন ও সংসদীয় কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং হবিগঞ্জ সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ মহোদয়ের বিশেষ চাহিদাপত্র বা ডিও লেটারের (DO Letter) ভিত্তিতে হবিগঞ্জ জেলাকে এই অগ্রাধিকারমূলক তালিকার অন্তর্ভুক্ত করে অনুমোদন নিশ্চিত করা হয়। এই যুগান্তকারী ও দূরদর্শী প্রশাসনিক সিদ্ধান্তের জন্য জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
আরও পড়ুন: দৃষ্টিপ্রতিবন্ধী মাহবুবকে ইডিসিএলে চাকরি দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ জানান, এই আধুনিক আধুনিক সুবিধাসংবলিত ক্রীড়াপল্লী নির্মিত হলে জেলার উদীয়মান খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত হবে। এতে করে স্থানীয় পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের বিশ্বমানের অ্যাথলেট তৈরি করা সম্ভব হবে। সেই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ছায়া ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলার মাঠে নিয়মিত যুক্ত রাখতে এই ক্রীড়াপল্লী অসামান্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে প্রকল্পটির দাপ্তরিক অনুমোদন পাওয়ার পর পরই দ্রুততম সময়ে কাজ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রয়োজনীয় প্রাথমিক পদক্ষেপ ও জমি নির্বাচনসহ আনুষঙ্গিক দাপ্তরিক কার্যক্রম আরম্ভ করেছেন। দ্রুত সময়ের মধ্যে অবকাঠামো নির্মাণের মূল কাজ শুরু হবে বলে জানা গেছে।
সূত্র: হবিগঞ্জ জেলা প্রশাসন ও জাতীয় সংসদ সদস্যের কার্যালয়।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।