সহ সম্পাদক: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুন্নাহারের দীর্ঘ ৩১ বছরের গৌরবোজ্জ্বল কর্মজীবনের ইতি টানার স্মরণীয় মুহূর্তে এক রাজকীয় ও ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনার আয়োজন সম্পন্ন হয়েছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা শেষে আনুষ্ঠানিক অবসর গ্রহণ উপলক্ষে এই শিক্ষাগুরুকে সর্বোচ্চ সম্মান ও ভালোবাসায় সিক্ত করেন সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা করা হয়। বিদায়লগ্নে প্রিয় শিক্ষককে রঙিন ফুল ও কাপড়ে সুসজ্জিত একটি আকর্ষণীয় ঘোড়ার গাড়িতে আরোহণ করানো হয়। এরপর তাঁকে বহনকারী ঘোড়ার গাড়ি নিয়ে এলাকার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে এক রাজকীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে শিক্ষককে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ‘যমুনা নিসর্গ’ উদ্বোধন ও জেলা কারাগার পরিদর্শন ডিসির
শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্বরে এক আনন্দঘন ও আবেগাপ্লুত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যয়নরত শিক্ষার্থী, সচেতন অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোছাম্মৎ রত্না খাতুনের সঞ্চালনায় এ সমাবেশ পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আলমাছ আলী, শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন এবং ইউপিইটিসির ইন্সাট্রাক্টর আয়েশা আক্তার প্রমূখ।আরও পড়ুন: রায়গঞ্জের প্রবীণ সাংবাদিক আশরাফ আলীর জীবনাবসান
আলোচনা পর্বে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক হাবিবুন্নাহারের দীর্ঘ কর্মময় জীবনের সততা, মেধা এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে রাখা অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা তাঁর সুস্থতা ও অবসরোত্তর জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করার পাশাপাশি শিক্ষকতা পেশায় তাঁর নিরলস ত্যাগ ও আদর্শের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, তিনি ১৯৯৬ সালে শিক্ষকতা পেশায় যোগদান করে দীর্ঘ প্রায় ৩১ বছর একই কর্মস্থলে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে আজ অবসর জীবন শুরু করলেন।
এস.এইস



0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।