সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদন / শাহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা রক্ষা এবং এ বিষয়ে সমাজের সর্বস্তরে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। আধুনিক যান্ত্রিক জীবন ও সামাজিক বাস্তবতায় মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি এবং কুসংস্কার দূর করার লক্ষে সিরাজগঞ্জ জেলায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় সচেতন মহলে ব্যাপক সাড়া ফেলেছে এবং মানসিক স্বাস্থ্যবান্ধব সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ

গত ১৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরটির প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র‍্যালিটি একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে একটি সুশৃঙ্খল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলতি বছরের নির্ধারিত প্রতিপাদ্য বিষয় ‘জীবনের অভিজ্ঞতার গল্প শুনি: সত্যিকারের পথে, সত্যিকারের পরিবর্তন’ সামনে রেখে আয়োজিত এই সভায় চিকিৎসা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার দূর করে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁর এই মানবিক আহ্বান উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রসারে কাজ করার তাগিদ দেয়।

আরও পড়ুন: দিনাজপুরে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত, কো-অর্ডিনেটর মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা এবং জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম মুনজুর আলম। এছাড়া সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট মো. সাজ্জাদ হোসেন, প্রোগাম অফিসার আই হেল্থ মো. আলামিন ইসলাম, লে কাউন্সিলর হাফসা খাতুন এবং সমন্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থা সভাপতি লিমা খাতুনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির সমাপনী পর্বে মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যবান্ধব সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সাজেদা ফাউন্ডেশন পক্ষ থেকে পরে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন এক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এই মানবিক উদ্যোগটি স্থানীয়দের মাঝে দারুণ প্রশংসিত হয়েছে।

এস.এইচ

আরও পড়ুন: শাহজাদপুরে প্রবাসীর স্ত্রীকে  ব্ল্যাকমেইল ও শিশু শ্লীলতাহানির অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার