ক্রীড়া ডেস্ক / দিগন্ত বাংলা নিউজ
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ধাক্কা সামলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ১৩১ রান সংগ্রহ করলে জবাবে খেলতে নেমে ১৫ বল এবং ৯ উইকেট হাতে রেখেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।
ইরানের বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলা ও বিস্ফোরণ, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
১৩২ রানের জয়ের লক্ষ্যে রান তাড়া করতে নেমে শুরু থেকেই উড়ন্ত ও আক্রমণাত্মক সূচনা করে বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি মিলে স্কোরবোর্ডে ১০৪ রান যোগ করলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। তবে দলীয় জয়ের মাত্র কয়েক রান দূরে থাকতে ব্যক্তিগত ৪৩ বলে ৪৫ রান করে সাজঘরের পথ ধরেন সাথী রানি। এরপর পরের উইকেটে ব্যাটিংয়ে নামা শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দিলারা। অর্ধশতক বা ফিফটি পূরণের পর ৬৮ রানে অপরাজিত থাকেন দিলারা আক্তার এবং অন্য প্রান্তে ৬ রানে অপরাজিত থাকেন শারমিন।
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে দিনব্যাপী ‘এসো বিজয়ের গল্প বলি’ কর্মসূচি পালিত
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান তুলে ভালো শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে ইনিংসের সপ্তম ওভারে বাংলাদেশকে প্রথম সফলতা এনে দেন লেগ স্পিনার রাবেয়া খান; তিনি জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে ১২ রানে সাজঘরে ফেরান। পরের উইকেটে নামা শের্ন মেয়ার্স কোনো রানের দেখা পাননি এবং অন্য ওপেনার কেলিস এনদোভলু ২২ রান করে আউট হন।
শুরুর ধাক্কা সামলে চতুর্থ উইকেটে বড় একটি জুটি গড়ে তোলে জিম্বাবুয়ে, যার সুবাদে দলীয় সংগ্রহ একশ রানের গণ্ডি ছাড়িয়ে যায়। দলের পক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো এবং দলনেতা জোসেফিনে এনকোমোর ব্যাট থেকে আসে ৩৫ রান। এছাড়া দলের অন্যান্য ব্যাটারদের মধ্যে মাভুঙ্গা ৮, মুতাশা ৩ এবং গুয়ানজো ১১ রান যোগ করেন। বোলিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন রাবেয়া খান। পাশাপাশি দিশা বিশ্বাস দুটি এবং রিতুমনি একটি উইকেট লাভ করেন।
এস.এইস
নানুপুর মাদ্রাসার মহাসম্মেলনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল: কোরআনের আলোয় সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।