জেলা প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
“শিখি গড়ি এগিয়ে যাই”—এই অনুপ্রেরণাদায়ক প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ব ও দেশগঠনের বার্তা নিয়ে প্রথমবারের মতো দিনব্যাপী ‘আমরাই সেরা, এসো বিজয়ের গল্প বলি’ শীর্ষক এক বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের ক্রসবার ৩ স্কাউট গার্ডেন প্রাঙ্গণে জাতীয় পতাকা এবং স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও দিনব্যাপী আয়োজন সম্পন্ন হয়।
মাইক্রোসফটের পরিষেবায় বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট, ভোগান্তিতে ৭৪ দেশের গ্রাহক
আয়োজিত আলোচনা সভায় সেবা মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসিডেন্ট রোভার স্কাউট এম. এম কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক রিজিয়ন স্ট্র্যাটেজিক ট্রান্সফরমেশন সাব কমিটির সদস্য জিয়াউল হুদা হিমেল (এ. এলটি)। তিনি ‘এসো বিজয়ের গল্প বলি’ শীর্ষক বিষয়ের ওপর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক সাখাওয়াৎ হোসেন, জেলা স্কাউট সম্পাদক রফিকুল ইসলাম (রুবেল), রাজশাহী ইউনিভার্সিটির এক্স রোভার অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি মোহাম্মদ মাসউদ রেজা চৌধুরী, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, আর. এস. এল আসলাম হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম এবং হিলফুল ফুযুল মুক্ত রোভার স্কাউট দলের আর. এস. এল ও অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক হোসেন আলী (ছোট্ট) প্রমুখ।
দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেবা মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান স্কাউট ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সেবা মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে ৩ জন গার্লস ইন রোভারদের মাঝে সেলাই মেশিন উপহার প্রদান করা হয়।
এস.এইস
রায়গঞ্জে কৃষি প্রণোদনায় ১৩ হাজার ৫০০ প্রান্তিক চাষি পেলেন বিনামূল্যে সার ও বীজ

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।