বেলকুচিতে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিতে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বেলকুচি প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তৃণমূল পর্যায়ে নারীদের অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন জোরদার এবং সার্বিক সামাজিক সচেতনতা বৃদ্ধির দৃঢ় প্রত্যয় নিয়ে এক বর্ণাঢ্য নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা তথ্য অফিস এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনায় উপজেলার কামারপাড়া আলহাজ লতিফা শাহজাহান বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) কর্মপরিকল্পনার আওতায় ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ বাস্তবায়ন করা হয়েছে। তৃণমূলের নারী সমাজকে সচেতন করার এই প্রয়াস স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে।

ডিসি গোল্ডকাপ ফুটবলে শাহজাদপুরকে হারিয়ে সিরাজগঞ্জ পৌরসভার দাপুটে জয়

আয়োজিত সমাবেশে জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে সমাজকাঠামো এবং বিকশিত হচ্ছে সভ্যতা। কিন্তু নারীর প্রতি সহিংসতা এখনো বন্ধ হয়নি। নারীদের ফুটবল খেলার বিরুদ্ধে আপত্তি এবং এ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা প্রমাণ করে, নারীর স্বাধীনতা ও সুযোগের পথে প্রথাগত পিতৃতান্ত্রিক মনোভাব এখনো বাধা হয়ে রয়েছে। জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরও এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও যোগ করেন, নারীর অগ্রযাত্রাকে রুদ্ধ করার যেকোনো পশ্চাৎপদ মানসিকতা সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

শাহজাদপুরে কৃষি প্রণোদনায় ১৫ হাজার ৫০০ প্রান্তিক চাষিকে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান

আইনি ও সামাজিক কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, ‘জাতীয় নারী উন্নয়ন নীতিতে নারীর অবদানের স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও সমাজ ও পরিবারে নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন নারীরা। নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও সমতা নিশ্চিত করতে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, সংবিধান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি যৌথ পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন।’ এছাড়াও অনুষ্ঠিত সমাবেশে নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক মাধ্যমে গুজব ও অপতথ্য মোকাবিলা, বৈষম্যহীন সমাজ গঠন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের যথাযথ ব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

এস.এইস

উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৬০০ প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার-বীজ বিতরণ