প্রযুক্তি ডেস্ক / দিগন্ত বাংলা নিউজ
বৈশ্বিক প্রযুক্তি খাতে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি করে নজিরবিহীন কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে শীর্ষ মার্কিন ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট। আকস্মিক এই ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির বহুল ব্যবহৃত আউটলুক (ইমেইল), ক্লাউড স্টোরেজ, মাইক্রোসফট টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ গুরুত্বপূর্ণ একাধিক পরিষেবায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা ধরে চলা এই বিভ্রাটে এক্সচেঞ্জ অনলাইন, শেয়ারপয়েন্ট অনলাইন, ওয়ানড্রাইভ, ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা মাইক্রোসফট ডিফেন্ডারসহ ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, প্ল্যানার এবং টু-ডু অ্যাপের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।
শীতের আগমনে অতিথি পাখির কলতানে মুখর চলনবিল ও যমুনার চরাঞ্চল
ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ডাউনডিটেক্টর তাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানিয়েছে, বিভ্রাট শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলে মাইক্রোসফটের পণ্যগুলো অকার্যকর হয়ে যায়। সংস্থাটির প্রকাশিত মানচিত্রে পুরো আমেরিকা মহাদেশসহ ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলের ব্যবহারকারীদের ভোগান্তির চিত্র উঠে এসেছে। এই বিভ্রাটে সরকারি-বেসরকারি দপ্তরের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে; যার মধ্যে নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “বিশ্বব্যাপী মাইক্রোসফট বিভ্রাটের কারণে আমাদের ইমেইল গ্রহণের সক্ষমতা ব্যাহত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে থাকা নিউজিল্যান্ডের সব দূতাবাস, কনস্যুলেট এবং প্রতিনিধিত্বমূলক কার্যালয়গুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ই-অ্যাপয়েন্টমেন্ট হেলথ সার্ভিস’ চালু করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার্ভারের ওপর ‘অতিরিক্ত চাপ’-কে এই বিভ্রাটের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, “পরিষেবাগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য যেসব পরিবর্তন আনা হয়েছিল, সেগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে আমরা জানতে পেরেছি যে পরিবর্তিত অবস্থায় পরিষেবাগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।” একইসঙ্গে সমস্যার প্রভাব কমাতে সম্ভাব্য সব পদক্ষেপ ও বিকল্প উপায় খোঁজার কথাও জানানো হয়। পরবর্তীতে বৃহস্পতিবার জিএমটি সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টা) এক্সে প্রকাশিত বার্তায় প্রতিষ্ঠানটি ‘সীমিত পুনরুদ্ধারের’ লক্ষণ দেখার কথা জানিয়ে বলেছে, “সার্ভারের সক্ষমতা পুনরুদ্ধারের সাথে সাথে ব্যবহারকারীরা ধীরে ধীরে পরিষেবা ফিরে পেতে শুরু করবেন এবং তাদের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনগুলো পুনরায় সংযুক্ত হতে থাকবে।
এস.এইস
ইসলামি আলোচক জাকির নায়েক ও তাঁর সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।