জেলা প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুততম সময়ে ও সহজে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ‘ই-অ্যাপয়েন্টমেন্ট হেলথ সার্ভিস’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০২৬ বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনবান্ধব এই ডিজিটাল স্বাস্থ্যসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত। এই সেবার মাধ্যমে রোগীদের দীর্ঘ ভোগান্তি লাঘব হওয়ার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
সিরাজগঞ্জে নতুন সার ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত
উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানী ঢাকাকেন্দ্রিক চিকিৎসার ওপর অতিরিক্ত চাপ কমাতে তৃণমূল পর্যায়ের অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান এবং স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে রোগীদের আস্থা অর্জনের তাগিদ দেন।
সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত বলেন, “একবিংশ শতাব্দীর বাস্তবতায় আমাদের আসলে অনেক কিছুকে অটোমেশন এবং ডিজিটাইজেশনের দিকে যেতে হবে। এর ফলে একদিকে স্বচ্ছতা বাড়বে, দক্ষতা বাড়বে এবং মানুষের জন্য সেবাটা অনেক বেশি সহজলভ্য হবে। স্বাস্থ্যক্ষেত্রে ডিজিটাইজেশন বা অটোমেশনের পরিসর ব্যাপক, এখানে অনেক কিছু করার আছে।” সংশ্লিষ্টরা মনে করছেন, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এই ডিজিটাল উদ্যোগ চালুর ফলে জেলার সাধারণ রোগীরা ঘরে বসেই সহজে চিকিৎসকের সাক্ষাৎকার বা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সুযোগ পাবেন।
এস.এইস
সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা তৈরি, কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।