জেলা প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জ জেলায় নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন এবং মাঠপর্যায়ে সুষ্ঠু সার বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। সভায় সিরাজগঞ্জ জেলার নবনিয়োগপ্রাপ্ত সব সার ডিলার উপস্থিত ছিলেন। সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছানো এবং যেকোনো ধরনের কৃত্রিম সংকট ও কালোবাজারি প্রতিরোধে ডিলারদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয় এই সভায়।
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ ও মা-মেয়ে হত্যা মামলায় আসামি মোবারকের ফাঁসি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ ডিলারদের উদ্দেশে তিনি বলেন, ‘কৃষকদের সবসময় ভালোবাসতে হবে এবং সার বিতরণে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সার নিয়ে কেউ কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করবেন না। নিয়ম মেনে নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে সার বিক্রি করতে হবে।
উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৬০০ প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার-বীজ বিতরণ
কৃষি ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে তিনি আরও বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কৃষকদের ভালোবাসতেন এবং সবসময় তাঁদের পাশে ছিলেন। সার নিয়ে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা কারসাজি করা যাবে না। কেউ সার নিয়ে কেলেঙ্কারি বা ছিনিমিনি খেলার চেষ্টা করলে তাঁর ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সভায় স্বাগত বক্তব্য দেন এবং সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত, বিএডিসি সিরাজগঞ্জের যুগ্ম পরিচালক (সার) মো. কামরুজ্জামান সরকার, সিরাজগঞ্জ বিএফএ জেলা ইউনিটের সভাপতি মো. ফরহাদ হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. আবু নাসের রানা। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক কৃষিবিদ খালেদ ইবনে ফজলে (সবুর), জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুসুম রেওয়াজ তুহিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম নাসিম হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইদী রহমান প্রমুখ।
এস.এইস
সিরাজগঞ্জে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন, বাজারে ভালো দাম পেয়ে খুশি চাষিরা

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।