চৌহালী প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও ওলামাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা, সাবেক সভাপতি আনোয়ার হোসেন ভিপি, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সহ-সভাপতি আরিফ সরকার, সহ-সভাপতি বকুল শিকদার, যুগ্ম সম্পাদক শামীম মাহমুদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন জাবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক রবিউল বিএসসি।
এছাড়াও আয়োজিত এই মোটরসাইকেল শোডাউনে ওলামাদলের সভাপতি হজরত আলী, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদের মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিরুল ইসলাম সিকদার, জাসাসের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ সিকদার এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেরাজুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।