রায়গঞ্জ প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা অঞ্চলে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানকে সম্মানজনক ‘এসপি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় তাঁকে এই প্রাতিষ্ঠানিক সম্মাননায় ভূষিত করা হয়। কর্মক্ষেত্রে নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের স্বীকৃতিস্বরূপ অর্জিত এই পুরস্কার জেলার পুলিশ প্রশাসনে ইতিবাচক সাড়া ফেলেছে।
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ ও মা-মেয়ে হত্যা মামলায় আসামি মোবারকের ফাঁসি
পুলিশ লাইন্সের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু উপস্থিত ছিলেন। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উপস্থিতিতে এই পুরস্কার প্রদান পর্বটি সম্পন্ন হয়।
আগামী ৬ মাসে টেকসই নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন, দীর্ঘদিনের অমীমাংসিত ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে সক্রিয় ও আগাম ভূমিকা পালন এবং সামাজিক ব্যাধি ইভ টিজিং ও কিশোর গ্যাং দমনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে তাঁর এই নিরলস ও প্রশংসনীয় কার্যক্রম এবং পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মানজনক পুরস্কার অর্জন করেন।
এস.এইস
রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক মো. আশরাফ আলীর স্মরণে দোয়া মাহফিল

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।