সিরাজগঞ্জে জাতীয় সমবায় দিবসে বিদ্যুৎমন্ত্রী, সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির আহ্বান

সদর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সমবায় পদ্ধতির কার্যকর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জাতীয় সমবায় দিবস উপলক্ষে রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। দিবসটি উদযাপন উপলক্ষে সকালের ভাগে জেলা শহরের ঐতিহ্যবাহী ‘মুক্তির সোপান’ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট চত্বরের অফিসার্স ক্লাবে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানে মূল আলোচনা পর্ব শুরু হয়।

শাহজাদপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ৭ নভেম্বরের সংহতির চেতনা ধরে রাখার আহ্বান

আলোচনা সভায় বিদ্যুৎমন্ত্রী বলেন, “সমবায় একটি প্রাচীন পদ্ধতি। গরিব মানুষ যাতে সমান অধিকার ও সুযোগ-সুবিধা পায়, সে লক্ষ্য নিয়ে বাংলাদেশে সমবায় আন্দোলন কাঙ্ক্ষিতভাবে এগিয়ে যেতে পারেনি। সিরাজগঞ্জে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এসব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয় মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জণ সম্ভব। বিশেষ করে কৃষকদের মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়। এর পরিবর্তে সমবায়ের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা করা গেলে কৃষকরা ঋণের চাপ থেকে মুক্ত থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।” তিনি আরও উল্লেখ করেন যে, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের আদর্শ ধারণ করে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা অপরিহার্য।

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বহুলী ইউনিয়নের দুই আ.লীগ নেতা কারাগারে

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা সমবায় কর্মকর্তা আমাত উল ইলাহ খান এবং হাজী কোরপ আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোকতেল হোসেন প্রমুখ। বক্তারা সমবায় আন্দোলনের আদর্শ তৃণমূল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন এবং কৃষিজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সমবায়ভিত্তিক উদ্যোগের আওতায় এনে স্থানীয় অর্থনৈতিক ভিত্তি মজবুত করার আহ্বান জানান।

এস.এইস

সাংবাদিক লাঞ্ছনা ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ