সিরাজগঞ্জের চার থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জ জেলায় আইনশৃঙ্খলার সার্বিক স্থিতিশীলতা রক্ষা ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে পুলিশের পরিচালিত সমন্বিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, সলঙ্গা এবং কাজিপুর থানা এলাকায় পৃথক পৃথক চৌকস দল গঠন করে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে পূর্বে রুজু হওয়া সন্ত্রাসবিরোধী আইন ও বিভিন্ন ফৌজদারি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের এই ব্যাপক অভিযানে জেলাজুড়ে ব্যাপক রাজনৈতিক তৎপরতা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রায়গঞ্জে পল্লী বিদ্যুতের তার সংস্কারকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবীণ শ্রমিক হাসপাতালে

গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, সিরাজগঞ্জ সদর এলাকা থেকে আটক হয়েছেন সিরাজগঞ্জ শহরের ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন সম্পাদক দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দা সাদ্দাম হোসেন (২২), সদর উপজেলার সয়দাবাদ মধ্যপাড়া এলাকার নুর হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী আশিক হোসেন (৩৯) এবং কড্ডা কৃষ্ণপুর গ্রামের হযরত আলীর ছেলে ছাত্রলীগ কর্মী ইমরুল কায়েস (১৯)। 

এছাড়া রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন বাদশা (৫০), শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিঠু (৫০), একই উপজেলার গাড়দহ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ (৪৮) এবং বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আহমেদ (৩৮) রয়েছেন। বেনজির আহমেদ মূলত বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চৌদিঘি কবিপাড়া গ্রামের বাসিন্দা মৃত তোজাম্মেল হকের ছেলে।

হুরাসাগর নদে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

অভিযানের আইনি প্রক্রিয়া ও সার্বিক বিষয় ব্যাখ্যা করে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, “সোমবার রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকার অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মী সাদ্দাম হোসেন, আশিক হোসেন ও ইমরুল কায়েসকে আটক করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” অপরদিকে সলঙ্গা থানার ওসি আসলাম আলী বলেন, “সোমবার রাতে নাইমুড়ি বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামী আকমল হোসেন বাদশাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

একইভাবে শাহজাদপুর অঞ্চলের পরিস্থিতি নিয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “আব্দুল কাদের মিঠু ও আব সাঈদকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” অন্যদিকে কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “মঙ্গলবার সকালে উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় গ্রেপ্তার করা হয়। থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।” পুলিশ কর্মকর্তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, জেলায় জননিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা রুখতে এ ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এস.এইস

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, নতুন কাঠামোর প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ