বেলকুচি প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব ও নিরাপদ সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে হুরাসাগর নদীর ওপর বহুল প্রতীক্ষিত নতুন পাকা সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রবিবার দুপুরে এই ভিত্তিফলক উন্মোচন করেন। দীর্ঘ প্রতীক্ষার পর আধুনিক ও টেকসই সেতু নির্মাণের এই প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় দুই উপজেলার সীমান্তবর্তী অবহেলিত চরাঞ্চলসহ সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়েছে।
চৌহালীতে ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে ভাসানী স্মৃতি পাঠাগার চ্যাম্পিয়ন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। এছাড়াও ভিত্তিফলক উন্মোচনকালে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম এবং বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বনি আমিনসহ উভয় উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই সেতুটি চালু হলে এলাকার গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ও কৃষিপণ্য পরিবহনে এক যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠতে পারে একাধিক বিল
সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার ভৌগোলিক সীমানায় অবস্থিত চরসমেশপুর ও চর-মাইঝাইল গ্রামের মধ্যবর্তী হুরাসাগর নদীর ওপর দুই উপজেলার মানুষের সরাসরি যোগাযোগের জন্য বহু বছর আগে নির্মিত হয়েছিল একটি পুরোনো বেইলি সেতু। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও অতিব্যবহারে গুরুত্বপূর্ণ এই বেইলি সেতুটি চরম ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে অবস্থায় পৌঁছেছিল। সেতুটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় এটি প্রায় পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। যার পরিপ্রেক্ষিতে যেকোনো ধরনের প্রাণহানি ও বড় বিপদের ঝুঁকি এড়াতে নতুন সেতু নির্মাণের স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হয়।
ভিত্তিফলক উন্মোচনের পর স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, পুরোনো বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সেতুটি দিয়ে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটত। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসীসহ এ পথে চলাচলকারী হাজারো যানবাহনের চালক ও যাত্রীরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। নতুন একটি প্রশস্ত ও আধুনিক সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় দীর্ঘদিনের আতঙ্কের অবসান হতে যাচ্ছে বলে তাঁরা মনে করেন। সেতুটির দ্রুততম সময়ে নির্মাণকাজ সম্পন্ন করার জোর দাবি জানান স্থানীয় জনগণ।
এস.এইস
উল্লাপাড়া-কাশিনাথপুর রেললাইন শাহজাদপুরের ওপর দিয়ে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।