জেলা প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জ সরকারি কলেজের মূল প্রবেশদ্বারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টাঙানো এবং ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসানকে তাঁর কার্যালয়ে টানা ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। একই সাথে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল বের করেন এবং অধ্যক্ষের অবিলম্বে অপসারণের জোর দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হুরাসাগর নদে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে কলেজ ক্যাম্পাসে ছুটে যান জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন সাধারন সম্পাদক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুসহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা। তাঁরা উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেন।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস, ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা
বিক্ষোভকারী ছাত্রদল নেতাদের অভিযোগ, কলেজের বর্তমান অধ্যক্ষের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের অভ্যন্তরীণ গোপন আঁতাত রয়েছে। আর সেই যোগসাজশের সুযোগ নিয়েই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে এমন ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক কর্মকাণ্ড ঘটানোর দুঃসাহস পেয়েছে বলে তাঁরা দাবি তোলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসান বলেন, “পরীক্ষা চলাকালে কলেজের ফটক বন্ধ থাকার সুযোগে কে বা কারা ফটকে ব্যানার টানিয়ে তালা দিয়ে চলে গেছে। বিষয়টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পর্যালোচনা করা হচ্ছে।” ঘটনার নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
এস.এইস
নাগরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক ৩ ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।