প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে স্থানীয় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে। এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল কাদের মিঠু (৫০) এবং গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ (৪৮)। আইনশৃঙ্খলা বাহিনীর এই সাঁড়াশি অভিযানে তাঁদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজের ফটকে ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে ৪ ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদপুর থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নিয়মিত নজরদারি ও রাত্রিকালীন টহল কার্যক্রম জোরদার করা হয়েছিল। সেই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে এই দুই রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে পূর্বে দায়েরকৃত নির্দিষ্ট মামলায় আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তার দেখানো হয় এবং যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।
সিরাজগঞ্জে উত্তোলিত বালু সরানোর নামে ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে গভীর খাদ
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শাহজাদপুর থানা এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে প্রতিরোধ এবং স্থানীয় জনসাধারণের জানমালের পূর্ণ নিরাপত্তা বিধান করতে পুলিশের নিয়মিত টহল ও ধারাবাহিক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইন চার্জ সাইফুল ইসলাম জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো অপতৎপরতা রুখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এস.এইস
ডিজেলের মূল্যবৃদ্ধিতে সিরাজগঞ্জে আমন চাষে খরচ বৃদ্ধি, বড় লোকসানের আশঙ্কায় কৃষকেরা

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।