নিজস্ব প্রতিবেদক / দিগন্ত বাংলা নিউজ
আন্তর্জাতিক ডেস্ক | মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ উত্তেজনা শেষে আবারও আলোচনায় বসছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশ দুটির মধ্যে দ্বিতীয় দফার এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
ইরানের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (১৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে। বৈঠককে সামনে রেখে আগামী রবিবারই দুই দেশের আলোচক প্রতিনিধিদলের ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গত শনিবার ইসলামাবাদে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির স্পিকার বাঘের ঘালিবাফ। প্রথম বৈঠকে বড় কোনো সমাধান বা ‘ব্রেকথ্রু’ না আসলেও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে।
উল্লেখ্য, টানা ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়াশিংটনের ব্যাপক চাপে শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি মানতে বাধ্য হয় ইসরায়েল এবং একই দিন থেকে তারা ইরানে হামলা বন্ধ করে দেয়। গত পরশু লেবাননের সঙ্গেও ইসরায়েলের ১০ দিনের একটি পৃথক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এর পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দেয় তেহরান।
ধারণা করা হচ্ছে, সোমবারের এই দ্বিতীয় দফার বৈঠকে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

মাশাআল্লাহ, আমরা মন থেকে দোয়া করি যেনো সমাধান হয়ে যায়
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।