প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাঠানপাড়া এলাকার প্রবীণ ও বিশিষ্ট ব্যবসায়ী, বহুল পরিচিত 'হাসান গোস্তের দোকান'-এর সম্মানিত স্বত্বাধিকারী মোঃ আরশেদ আলী খট্রু পরলোক গমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালে রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক প্রয়াণে শাহজাদপুর স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায় ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: স্যার’ না বলে ‘ভাই’ বলায় শিশুকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দিলেন চিকিৎসক
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আরশেদ আলী খট্রু। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে গিয়ে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ পর্যন্ত তিনি চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের পারি্বারে পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ ২৯ জুলাই মঙ্গলবার বাদ জোহর ঐতিহাসিক শাহজাদপুর হযরত শাহ মখদুম (রাঃ) জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। উক্ত জানাজার নামাজে অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকল ধর্মপ্রাণ মুসলমান ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: কাপ্তাইয়ে ফ্রিজে বাসি ও কাঁচা খাবার রাখায় রেস্টুরেন্টকে জরিমানা
একজন সৎ, পরোপকারী এবং সফল ব্যবসায়ী হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে আরশেদ আলী খট্রুর ব্যাপক সুখ্যাতি ছিল। তাঁর হাত ধরে গড়ে ওঠা 'হাসান গোস্তের দোকান' বাণিজ্যিক সুনাম অর্জনের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সেবায় দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁর বিয়োগে স্থানীয় ব্যবসায়ী সমাজ একজন অভিজ্ঞ ও নীতিবান অভিভাবককে হারাল বলে মন্তব্য করেছেন সহকর্মীরা। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ও বিরহ সহ্য করার ধৈর্য দান করেন।
সংবাদ সূত্র: পারিবারিক সুত্র, স্থানীয় প্রেস বিজ্ঞপ্তি ও দিগন্ত বাংলা নিউজ।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।