প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শনে রেলপথমন্ত্রী হাবিবুর রহমান
দেশের রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যাত্রীসেবার সার্বিক মান নিশ্চিতকরণের অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথমন্ত্রী মোহাম্মদ হাবিবুর রহমান। স্টেশনটির বর্তমান অবকাঠামোগত অবস্থা পর্যালোচনা ও যাত্রীদের সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখতেই মূলত এই বিশেষ পরিদর্শনের আয়োজন করা হয়।
শনিবার (১ আগস্ট ২০২৬) সকালের দিকে আয়োজিত এই আনুষ্ঠানিক পরিদর্শনকালে মন্ত্রী মহোদয়ের সফরসঙ্গী হিসেবে সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এছাড়া এই সফরে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল প্রতিনিধিবর্গ এবং এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঈশ্বরগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল জলিল আর নেই
পরিদর্শন কার্যক্রম পরিচালনাকালে রেলপথমন্ত্রী স্টেশনের প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, যাত্রী প্রতীক্ষালয় এবং ট্রেন চলাচলের সিগন্যালিং ব্যবস্থার নিরাপত্তা ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। এই সময় তিনি সাধারণ ট্রেন যাত্রীদের সাথে সরাসরি কুশল বিনিময় করেন এবং রেল স্টেশনের সুযোগ-সুবিধা ও সেবার মান নিয়ে তাদের মতামত গ্রহণ করেন। পরবর্তীতে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে যাত্রীসেবা সহজীকরণ এবং স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শন শেষে কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক গুরুত্বহ পূর্ণ আলোচনা সভায় অত্র অঞ্চলের সাথে দেশের অন্যান্য দূরবর্তী জেলার সাথে রেল যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, গতিশীল এবং যাত্রীবান্ধব করার কৌশল নির্ধারণ নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। একই সাথে স্টেশনের আধুনিকায়ন ও নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী।
আরও পড়ুন: চৌহালীতে জেলা প্রশাসকের পরিদর্শন: উন্নয়নমূলক কার্যক্রম ও সহায়তা প্রদান
স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল তাঁর বক্তব্যে ওই এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের রেল সংক্রান্ত চাহিদাগুলোর প্রতি রেলপথমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর জবাবে মন্ত্রী মহোদয় অগ্রাধিকার ভিত্তিতে আঞ্চলিক রেল সংযোগ বৃদ্ধি ও স্টেশনটির দ্রুত আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে স্থানীয় অধিবাসীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সূত্র: বিশেষ প্রতিনিধি, দিগন্ত বাংলা নিউজ।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।