দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল নির্মাণ হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধি: সুফিয়ান নোমান / শাহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পুনর্গঠন ও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার ও চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত এমপি। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, অতীতের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে একটি মানবিক স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী এক-দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনা ও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলার প্রত্যেকটিতে ১৫১ শয্যার নতুন হাসপাতাল তৈরির প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে বিশেষ করে প্রান্তিক ও দুর্গম হাওর এলাকাগুলোতে ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টের তীব্র সংকট নিরসনে নেওয়া পদক্ষেপের বিস্তারিত তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ৪৬তম বিসিএস-এর মাধ্যমে ১৬৮২ জন, ৪৭তম বিসিএস-এর মাধ্যমে ১৩৩১ জন এবং ৫০তম বিসিএস-এর মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে; সব মিলিয়ে প্রায় ৪০০০ চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সিনিয়র স্টাফ নার্স পদে ৮২৮টি সরাসরি নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ১৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে ও নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর থেকে আরও ১৭৭৫টি শূন্য পদের প্রস্তাব পাঠানো হয়েছে, যার মাধ্যমে প্রায় ৪০০০ সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং স্টাফ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ৫৫৮ জন সুপারিশপ্রাপ্ত মিডওয়াইফ বর্তমানে পুলিশ ভেরিফিকেশনে রয়েছেন, আরও ৩৪২ জন এবং ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে এবং ১৬ থেকে ২০ গ্রেডের শূন্য পদগুলো আউটসোর্সিং-এর মাধ্যমে পূরণ করা হয়েছে।

উল্লাপাড়ায় বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে মৌবাক্সের সিএফ শিট, বাড়ছে মধু উৎপাদন

অবকাঠামো উন্নয়নের বিষয়ে ড এম এ মুহিত এমপি জানান, সরকার একদিকে যেমন অবকাঠামো নির্মাণে জোর দিচ্ছে, তেমনি দক্ষ জনবল গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নয়ন, আধুনিকীকরণ, মেরামত ও সংস্কার কাজের একটি বিশাল প্রকল্প (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে, যার আওতায় নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজও অন্তর্ভুক্ত আছে। সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার নির্বাচনী এলাকা ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জের স্বাস্থ্য খাতের তীব্র সংকট ও দাবি তুলে ধরলে প্রতিমন্ত্রী সেগুলোর সঙ্গে একমত পোষণ করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত এমপি বলেন, সরকার এই দুর্গম এলাকাগুলির জন্য একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। চিকিৎসকদের কর্মস্থলে ধরে রাখতে নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তাদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থার নকশা করা হচ্ছে; কারণ সরকার যেমন রোগীদের প্রতি দায়বদ্ধ, তেমনি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের ব্যবস্থাও সরকারের দায়িত্ব। আগামী এক-দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তনের বিশ্বাস রেখে তিনি সবাইকে ধৈর্য ধরতে এবং সহযোগিতা করার আহ্বান জানান।

এস.এইস

সব বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসা ও মলিকিউলার ল্যাব স্থাপনের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর