প্রতিনিধি: সুফিয়ান নোমান / শিহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জমকালো ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত
প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদানকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাভাবিক অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শাহজাদপুরের রংধনু মডেল স্কুল পরিদর্শন করলেন ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ যার যার নিজস্ব বিষয় হলেও দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানান দেন।
এস.এইস
রায়গঞ্জে কৃষি প্রণোদনায় ১৩ হাজার ৫০০ প্রান্তিক চাষি পেলেন বিনামূল্যে সার ও বীজ

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।