এনায়েতপুর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
নতুন শিল্পোদ্যোক্তা তৈরি এবং তরুণ শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী পণ্য প্রদর্শনের লক্ষ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্ত মঞ্চে ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেলার স্টলগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস প্রফেসর ও উপদেষ্টা প্রফেসর ড. হোসেন রেজা এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর আহসান হাবিব।
তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ নারীসহ ৪ জন গ্রেপ্তার
দিনব্যাপী আয়োজিত এই ব্যতিক্রমী মেলায় তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য ও সেবামূলক নানা ধারণা প্রদর্শনের জন্য মোট ১০টি স্টল স্থান পায়। স্টলগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে তৈরি করা সৃজনশীল পণ্য, ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি ও লুঙ্গি, আকর্ষণীয় হস্তশিল্প সামগ্রী এবং আধুনিক ব্যবসায়িক আইডিয়া প্রদর্শন করা হয়। দিনভর শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে এবং তরুণদের সৃজনশীল উদ্যোগগুলো সবার নজর কাড়ে।
শাহজাদপুর পৌর শহরে বায়ুদূষণ ও ধুলাবালির প্রকোপে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
উদ্বোধনী ও মেলা পরিদর্শন পর্বে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস এন্ড সোসাল সায়ন্সের ডীন ড. মোস্তফা মাহমুদ হাসান, বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা হাসান মোহাম্মদ মাহমুদ উল হক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তাঁরা আরও উল্লেখ করেন যে, এ ধরনের সৃজনশীল মেলা শিক্ষার্থীদের মাঝে ব্যবসায়িক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং আত্মকর্মসংস্থানের সাহস জোগাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এস.এইস
ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ ও ‘কাউন্সিল’ গঠনের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।