তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ নারীসহ ৪ জন গ্রেপ্তার

তাড়াশ প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় থানা পুলিশের পরিচালিত নিয়মিত ও বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অবৈধ অস্ত্রসহ এক নারী এবং বিভিন্ন মামলার আরও তিনজন আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) তাড়াশ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন দীর্ঘদিনের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, একজন মাদকদ্রব্য ইয়াবা ও দেশীয় অবৈধ অস্ত্রসহ আটক নারী এবং অপরজন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

কাজিপুরে ব্যবসায়ী মজনু মিয়াকে অপহরণের পর হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তাড়াশ থানা পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক এই অভিযানে গ্রেফতারি পরোয়ানামূলে যে দুজন আসামিকে আটক করা হয়েছে তাঁরা হলেন মো. আব্দুল লতিফ এবং বেনজির আহম্মেদ। এছাড়া অভিযানের সময় ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া নারীর নাম মোছা. স্মৃতি ইসলাম হাওয়া। অন্যদিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি হিসেবে মো. সজিব হোসেন শুভ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহজাদপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

তাড়াশ থানা পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত এই চার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে। পুরো তাড়াশ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এস.এইস

শাহজাদপুরে বাসের গ্লাস ভাঙার জেরে গরুবাহী নসিমন আটকে চালককে মারধর, গরমে একটি গরুর মৃত্যু