প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নতুন ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় নীতিমালা বিষয়ক এক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের দক্ষ ও যোগ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ব্যাংকিং খাত থেকে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ-সুবিধা সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। শাহজাদপুর উপজেলার সকল তফসিলি ব্যাংকের আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সার্বিক সহযোগিতায় এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়, যেখানে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি, শাহজাদপুর শাখা, সিরাজগঞ্জ।
শাহজাদপুরের রংধনু মডেল স্কুল পরিদর্শন করলেন ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
নীতিমালা বিষয়ক এই প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় নির্ধারিত নীতিমালার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি জানান, সঠিক নীতিমালার আলোকে সম্ভাবনাময় তরুণদের চিহ্নিত করা গেলে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তরুণরা নিজেদের স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহকারী পরিচালক মোঃ রায়হান কবির। তিনি তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় প্রণীত নীতিমালার পাশাপাশি কীভাবে প্রাতিষ্ঠানিক সহায়তা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তরুণদের সার্বিক উন্নয়ন করা যায়, সে বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রান্তিক পর্যায়ের উদ্যোগী তরুণদের জন্য অর্থায়নের পথ সুগম করা, যাতে পুঁজির অভাবে কোনো সৃজনশীল উদ্যোগ থেমে না থাকে।
চৌহালীর এনায়েতপুর আইসিএল স্কুলে আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরি উদ্বোধন
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিড ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি, শাহজাদপুর উপজেলা শাখার ম্যানেজার এস.এম জাকির হোসেন। তিনি তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় নীতিমালা, কীভাবে তরুণদের অর্থনৈতিক উন্নয়ন করা যায় এবং তরুণ উদ্যোক্তাদের বিকাশের মাধ্যমে শাহজাদপুর উপজেলাসহ সমগ্র বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন কীভাবে এগিয়ে নেওয়া সম্ভব, সে বিষয়ের ওপর বিস্তারিত কথা বলেন। লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি, শাহজাদপুর শাখা এবং উপজেলার সকল তফসিলি ব্যাংক সম্ভাবনাময় উদ্যোক্তাদের পাশে থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
নীতিমালা বিষয়ক এই প্রচার কার্যক্রমে শাহজাদপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ, স্থানীয় পর্যায়ের বিভিন্ন তরুণ উদ্যোক্তা এবং এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গসহ সমাজের সকল শ্রেণির সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উপস্থিতি ও আলোচনা থেকে স্থানীয় তরুণদের মাঝে নতুন উদ্যোগ গ্রহণে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
এস.এইস
ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ ও ‘কাউন্সিল’ গঠনের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর



0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।