ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ ও ‘কাউন্সিল’ গঠনের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

দেশে ক্যান্সার রোগের কার্যকর প্রতিরোধ, প্রাথমিক ও দ্রুত শনাক্তকরণ এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাপনাকে সুশৃঙ্খলভাবে সমন্বয় করার লক্ষ্যে সরকার একটি ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ এবং একটি ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল’ গঠন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের এই গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের কথা তুলে ধরেন। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবার সার্বিক উন্নয়ন ও জোরদারকরণে আন্তর্জাতিক ‘ইমপ্যাক্ট মিশন’-এর অংশ হিসেবে এই জাতীয় অংশীজন পরামর্শ সভার আয়োজন করা হয়।

ভুয়া ভিডিও কলের ফাঁদে ফেলে ৪০ কোটি ডলারের ক্রিপ্টো হাতিয়ে নিচ্ছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

জাতীয় অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করে আধুনিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। দেশের বিভাগীয় পর্যায়ে এই বিশেষায়িত হাসপাতালগুলো স্থাপিত হলে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর রাজধানীমুখী চাপ সামলাতে হবে না এবং নিজ এলাকাতেই তাঁরা মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

উল্লাপাড়ায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ‘ইমপ্যাক্ট মিশন’-এর অংশ হিসেবে আয়োজিত এই জাতীয় অংশীজন পরামর্শ সভায় স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট অংশীজনদের উপস্থিতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সমন্বিত ক্যান্সার নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ এবং ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল’ গঠনের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে একটি শক্তিশালী ও টেকসই জাতীয় সমন্বয় ব্যবস্থা গড়ে উঠবে, যা দেশের স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

এস.এইস

মানুষের আয়ু ১৫০ বছর করার লক্ষ্যে রাশিয়ায় হাজারো বানরের ওপর বৈজ্ঞানিক গবেষণা