পঞ্চগড়ের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ নিহত ৩, আহত ৫
ছবি: সংগৃহীত

বোদা প্রতিনিধি / পঞ্চগড় / দিগন্ত বাংলা নিউজ

পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী একটি থ্রি-হুইলারের পেছনে দ্রুতগতির ট্রাকের সজোরে ধাক্কায় সাংবাদিকের স্ত্রী ও কন্যাসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাঁর আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)।

ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ ও ‘কাউন্সিল’ গঠনের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। পথিমধ্যে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি-হুইলারটি সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা আটজন যাত্রীই আহত হন। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সব বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসা ও মলিকিউলার ল্যাব স্থাপনের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মাহমুদা আক্তার ও তাঁর মেয়ে আল আকসা সুমাইয়াসহ পাঁচজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাসপাতালে পাঠান। পরবর্তীতে রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা ও তাঁর মেয়ে সম্প্রীতি এবং ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রমিলা রানী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত অন্য পাঁচজন হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তাঁর মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, সড়ক দুর্ঘটনায় আহত আটজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে, ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এস.এইস

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানে এসপি অ্যাওয়ার্ড পেলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান