ভুয়া ভিডিও কলের ফাঁদে ফেলে ৪০ কোটি ডলারের ক্রিপ্টো হাতিয়ে নিচ্ছে উত্তর কোরিয়ার হ্যাকাররা
ছবি: সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক / দিগন্ত বাংলা নিউজ

ভুয়া ভিডিও কলের অভিনব ফাঁদে ফেলে পরিচয় ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি চুরি করছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত হ্যাকাররা। গত ১৮ মাসে এই প্রতারণামূলক কৌশলে বিশ্বের ৯০০ জনের বেশি মানুষ প্রতারণার শিকার হয়েছেন এবং তাঁদের কাছ থেকে ৪০ কোটি ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই চাঞ্চল্যকর সাইবার জালিয়াতির তথ্য উঠে এসেছে।

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ

‘ফেসস্টিলার’ নামে পরিচিত এই সাইবার প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করে এফবিআইয়ের সাইবার বিভাগের পরিচালক ব্রেট লেদারম্যান জানান, উত্তর কোরিয়ার সরকার অবৈধ অস্ত্র কর্মসূচির অর্থায়নের জন্য বড় পরিসরের ক্রিপ্টোকারেন্সি চুরির ওপর নির্ভরশীল এবং সাম্প্রতিক বছরগুলোতে এভাবে দেশটি কোটি কোটি ডলারের সম্পদ আত্মসাৎ করেছে। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বিন্যান্স হ্যাকারদের মাধ্যমে রেকর্ড ৬৩০ কোটি ডলার চুরির তথ্য প্রকাশ করার মাত্র এক সপ্তাহ পর এফবিআই এই সতর্কবার্তা দিল। ভুয়া চাকরির সাক্ষাৎকারের মাধ্যমে ওই অর্থ চুরি হয়েছে বলে বিন্যান্স দাবি করলে মার্কিন সংস্থাগুলো এর পেছনে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট হ্যাকারদের দায়ী করে, যদিও পিয়ংইয়ং তা অস্বীকার করেছে।

সিরাজগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি ও রুফটপ সোলার বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা সভা

মার্কিন কর্তৃপক্ষের তথ্যমতে, ক্রিপ্টোকারেন্সি, ওয়েব থ্রি এবং উন্মুক্ত উৎসের সফটওয়্যার রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা দখল করা অ্যাকাউন্ট থেকে জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিটের নকল সংস্করণে ভিডিও কলের আমন্ত্রণ পাঠানো হয়। কলের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পরিচিত ব্যক্তিদের আগের রেকর্ড করা ভিডিও চালিয়ে কৃত্রিমভাবে অডিওর সমস্যা তৈরি করা হয় এবং তা ঠিক করার নামে পর্দায় ভেসে ওঠা একটি লিংকে ক্লিক করতে বলা হয়। ওই লিংকে ক্লিক করলেই যন্ত্রে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করে এবং হ্যাকাররা যোগাযোগের তালিকা, অ্যাপ ও গোপনে রেকর্ড করা ভিডিও ব্যবহার করে নতুন শিকার ধরে।

এফবিআই এই ‘ফেসস্টিলার’-কে অত্যন্ত কার্যকর সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা কৌশল হিসেবে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি বলেন, ‘এ কৌশল ভিডিও কনফারেন্সের বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর আমাদের আস্থাকে কাজে লাগায়।’ তিনি আরও বলেন, ‘আপনি যদি মনে করেন, এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আপনি এর শিকার হতে পারেন, তাহলে আপনি যথেষ্ট সৃজনশীলভাবে ভাবছেন না।’ সূত্র : বিবিসি।

এস.এইস

ইরানের বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলা ও বিস্ফোরণ, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি