চৌহালী প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অবস্থিত আইসিএল স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক এবং হাতে-কলমে ব্যবহারিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একটি আধুনিক ল্যাবরেটরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোটারি ক্লাব অফ ঢাকা সর্বজয়ার সার্বিক উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিশেষায়িত ল্যাবরেটরিটি স্থাপন করা হয়। শনিবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও আনুষ্ঠানিকতার মাধ্যমে ল্যাবরেটরিটির শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়।
পঞ্চগড়ের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ নিহত ৩, আহত ৫
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা সর্বজয়ার প্রেসিডেন্ট রোটারিয়ান শাকেরা খান এবং সেক্রেটারি রোটারিয়ান আতিকা পারভিন মুনমুন। এ সময় ক্লাবটির অন্যান্য সদস্যদের মধ্যে রোটারিয়ান গুলসান নাসরিন চৌধুরী, রোটারিয়ান লায়লা নাজনীন হারুন, রোটারিয়ান কানিজ ফাতেমা বিথী ও রোটারিয়ান নাহার উপস্থিত ছিলেন। আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় ইনার হুইল ক্লাব, যেখানে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট ৩৪৭-এর ভাইস চেয়ারম্যান হাসিনা ইসলাম।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শাহজাদপুরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালিত
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ইনার হুইল ক্লাব অব রাজধানী ঢাকা (ডিস্ট্রিক্ট ৩৪৫)-এর প্রেসিডেন্ট লুবনা জাহান, ইনার হুইল ক্লাব অব রাইজিং স্টার ঢাকা (ডিস্ট্রিক্ট ৩৪৭)-এর প্রেসিডেন্ট রুবিনা আক্তার এবং ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা (ডিস্ট্রিক্ট ৩৪৫)-এর প্রেসিডেন্ট সাজেদা আক্তার। পাশাপাশি ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকার ট্রেজারার রোকসানা নেওয়াজ, আইএসও ফাতিমা হাসনাত এবং সদস্য প্রফেসর কাজী লুৎফুন্নেসা, প্রফেসর রায়হানা তসলিম ও মিতা খানম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বক্তারা উল্লেখ করেন যে, গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এই ল্যাবরেটরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। আয়োজনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম. ওয়াহিদুজ্জামানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
এস.এইস
নানুপুর মাদ্রাসার মহাসম্মেলনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল: কোরআনের আলোয় সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।