এনায়েতপুরে খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন

এনায়েতপুর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের এনায়েতপুরের দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে একটি আধুনিক ও উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (25 নভেম্বর) দুপুরে কৃষ্ণচূড়া ক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, অভিভাবক ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষ্ণচূড়া ক্লাবের প্রতিষ্ঠাতা রফিক মোল্লা এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা ভূইয়া শাহীন সানী।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান যে, দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড় এলাকায় সরকারি পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানে মাটি ভড়াট করে একটি খেলার মাঠ তৈরি করা হলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে। এলাকার তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে দ্রুত এই খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান বক্তারা।

এস.এইস