নিজস্ব প্রতিবেদন / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য যোগদান করা নুসরাত জাহানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার 10টি ইউনিয়ন পরিষদের সচিবরা। মঙ্গলবার (24 নভেম্বর) সকালে সদর উপজেলা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ইউএনওর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে বরণ করে নেন তাঁরা। ওই সময় তাঁরা নতুন কর্মস্থলে নুসরাত জাহানের দায়িত্ব পালন সফল ও সুন্দর হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎপর্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ হেল মাফি। সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রম, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।
নবাগত ইউএনও নুসরাত জাহান তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সবার সমন্বিত প্রচেষ্টায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।