সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা

নিজস্ব প্রতিবেদন / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

‘রপ্তানি মুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-2026-এর শুভ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (26 নভেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ.কে.এম.আনোয়ারুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মনজুরে মওলা, জেলা মৎস্য কর্মকর্তা মো:মাহবুবুর রহমান, সদর থানা অফিসার্স ইনচার্জ মো:রাকিবুল হাসান এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আমির হামজা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত ব্যবস্থাপনা এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

এস.এইস