পোতাজিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি পদে আব্দুল আউয়াল খানের মনোনয়ন

প্রতিবেদন: সবুজ হোসেন (রাজা) / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল খান। ২৬ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) তিনি এই মনোনয়ন দাখিল সম্পন্ন করেন। দলীয় প্রার্থী হিসেবে তাঁর এই পদপ্রার্থিতাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৎপরতা ও আলোচনা শুরু হয়েছে।

দলীয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহাম্মদ আব্দুল আউয়াল খান বাঘাবাড়ি ঘাট নৌ বন্দর শাখা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে ১৯৯৭ সাল থেকে বিএনপি সমর্থনে ব্যাপকভাবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি স্থানীয় পর্যায়ে তাঁর সাংগঠনিক পরিচিতি রয়েছে।

মনোনয়ন ফরম জমা দেওয়ার দিন পোতাজিয়া ইউনিয়নের সর্বসাধারণের সমর্থনে সবাই ঐক্যবদ্ধভাবে একটি বিশাল মিছিল নিয়ে শাহজাদপুর উপজেলা বিএনপি পার্টি অফিসে যান এবং মনোনয়ন দাখিল সম্পন্ন করেন। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপজেলা বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে উৎসাহিত করেন এবং ইউনিয়নের সর্বসাধারণের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে আহ্বান জানান।

মনোনয়ন দাখিল পরবর্তী প্রতিক্রিয়ায় মোহাম্মদ আব্দুল আউয়াল খান বলেন যে, ইউনিয়ন সভাপতি পদে নির্বাচিত হলে গরিব দুঃখী এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও জনস্বার্থে কাজ করার জন্য ইউনিয়নের সর্বসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করেন। স্থানীয় রাজনীতিতে দলীয় কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার মাধ্যমে আগামী দিনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

এস.এইস