প্রতিনিধি: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোঃ মনির সরকার। ইউনিয়ন পর্যায়ে দলীয় পদপ্রত্যাশী হিসেবে তাঁর এই মনোনয়ন দাখিলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক যুগ্ম সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ মনির সরকার। এ ছাড়া পোতাজিয়া ইউনিয়ন আন্দোলন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক হিসেবেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শ্রমিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি; বারবার নির্বাচিত উত্তরবঙ্গ ট্র্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ মনির সরকার।
স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে বিগত 17 বছর বিভিন্ন সময় নানাভাবে নির্যাতনের শিকার হলেও দলীয় আদর্শ ও ভালোবাসা থেকে তিনি নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। মনোনয়ন ফরম জমা দেওয়ার পর নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোঃ মনির সরকার এবং ভবিষ্যতে পোতাজিয়া ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় জানান। পাশাপাশি দলের ত্যাগী ও নির্যাতিত কর্মী হিসেবে দল তাঁকে যথাযথ মূল্যায়ন করে সাধারণ সম্পাদক পদে মনোনীত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।