প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শাহজাদপুর অঞ্চলের যমুনা ও সংশ্লিষ্ট শাখা নদীর গ্রাস থেকে বসতবাড়ি, কৃষি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। এলাকাটিকে স্থায়ীভাবে নদীভাঙন ও ভয়াবহ বন্যার হাত থেকে বাঁচাতে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ড. এম এ মুহিত-এর বিশেষ উদ্যোগ ও একনিষ্ঠ প্রচেষ্টায় হাটপাচিল ১৭ নম্বর প্যাকেজ এলাকা থেকে শুরু করে ঠুটিয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত বিস্তৃত নদী তীর সংরক্ষণ ও নদীভাঙন নিরোধের কাজ আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন হতে চলেছে।
আরও পড়ুন: শাহজাদপুরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা: হাতেনাতে গ্রেপ্তার ৪ কর্মী, আদালতে প্রেরণ
প্রতি বছর বর্ষা মৌসুম এলে শাহজাদপুর উপজেলার বিভিন্ন অংশ নদীভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারা হয় অসংখ্য পরিবার। বিশেষ করে হাটপাচিল থেকে ঠুটিয়া এলাকা পর্যন্ত বিশাল তটরেখা মারাত্মক ঝুঁকিতে রূপ নেয়। নদীভাঙন প্রতিরোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ ও তীর সুরক্ষার দাবি দীর্ঘদিনের। স্থানীয় জনগণের সেই দীর্ঘদিনের ভোগান্তি ও আকুল চাহিদার কথা বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য ড. এম এ মুহিত এমপি ব্যক্তিগতভাবে উদ্যোগী হন। তিনি পানিসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা করে প্রকল্পটির অর্থায়ন ও প্রশাসনিক অনুমোদন নিশ্চিত করেন।
প্রশাসনিক সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে, সিরাজগঞ্জ জেলার সামগ্রিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ, নদী তীর সংরক্ষণ কাজ ও ভৌগোলিক পরিকাঠামো রক্ষার্থে ২০২৬-২০২৭ অর্থবছরের আপদকালীন জরুরি নদীভাঙন রোধ ও সংরক্ষণ কর্মসূচির আওতায় এই বিশাল প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটির বাস্তবায়ন নিশ্চিত করতে এবং মাঠপর্যায়ে কাজের গুণগত মান বজায় রাখতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-কে দায়িত্ব দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও বিশেষজ্ঞ দল নিয়মিত তদারকির মাধ্যমে দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সাথে কাজটি সম্পন্ন করার সকল প্রস্তুতি চূড়ান্ত করেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও রেজিস্ট্রি অফিসে ঘুস কাণ্ড: ভাতের টেবিলেও অর্থ আদায়, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জনস্বার্থে গৃহীত এই জনকল্যাণমুখী কাজের বিষয়ে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি ব্যক্ত করেছেন যে, শাহজাদপুরের সর্বস্তরের মানুষের জানমালের পূর্ণাঙ্গ সুরক্ষা ও এলাকার টেকসই উন্নয়ন সাধনই তাঁর মূল রাজনৈতিক অঙ্গীকার। এই প্রকল্পটির মাধ্যমে হাটপাচিল ও ঠুটিয়া অঞ্চলের বহু বসতবাড়ি, বিস্তীর্ণ ফসলি জমি এবং ঠুটিয়া উচ্চ বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা পাবে। তিনি কাজের গুণগত মানের সাথে কোনো প্রকার আপস না করে নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যেই দ্রুততার সাথে প্রকল্পটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ প্রদান করেছেন। স্থানীয় সাধারণ মানুষ ও সুশীল সমাজ ড. এম এ মুহিত এমপির এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
সূত্র: এমপি মহোদয়ের কার্যালয় ও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।