ময়মনসিংহের প্রবীণ আলেম মাওলানা আবদুল হক হাসপাতালে ভর্তি, দোয়া কামনা

ময়মনসিংহের প্রবীণ আলেম মাওলানা আবদুল হক হাসপাতালে ভর্তি, দোয়া কামনা
ছবি: সংগৃহীত`

প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

ময়মনসিংহের বিশিষ্ট প্রবীণ আলেমে দীন, ঐতিহ্যবাহী বড় মসজিদের পেশ ইমাম ও খতিব, উস্তাজুল আসাতিজা ও প্রখ্যাত শায়খুল হাদিস এবং ইত্তেফাকুল উলামার সম্মানিত মজলিসে শুরার সদস্য মাওলানা আবদুল হক শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ কোমরে গুরুতর আঘাত পাওয়ার কারণে তাঁকেই চিকিৎসার উদ্দেশ্যে ময়মনসিংহের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রাখা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন: এসএসসিতে শাহজাদপুর রংধনু মডেল স্কুলের শতভাগ পাস ও ঐতিহাসিক সাফল্য

জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) ইত্তেফাকুল উলামার শীর্ষস্থানীয় দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ সরাসরি ক্লিনিকে গিয়ে উপস্থিত হন। তারা মাওলানা আবদুল হকের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে বিস্তারিত কথা বলেন। প্রতিনিধিদলের সদস্যরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষভাবে দোয়া পরিচালনা করেন।

আরও পড়ুন: দীঘিনালায় ভিডিপির অভিযানে মাদক ও ২ কারবারি আটক, পুলিশে সোপর্দ

মাওলানা আবদুল হক ময়মনসিংহ অঞ্চলের দ্বীনি শিক্ষা বিস্তার, মসজিদ কেন্দ্রিক ইসলামী খিদমত এবং হাজারো আলেমের শিক্ষাগুরু হিসেবে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর হঠাৎ এই শারীরিক অসুস্থতার খবরে স্থানীয় ও দেশের দ্বীনপ্রিয় তাওহিদী জনতার মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রবীণ এই আলেমে দীনের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য তাঁর পরিবার, ভক্ত-অনুরাগী ও ইত্তেফাকুল উলামার পক্ষ থেকে সর্বস্তরের দেশবাসী তথা বিশ্ব মুসলিমের কাছে বিনীত দোয়ার আবেদন জানানো হয়েছে।

সূত্র: ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ মিডিয়া সেল ও স্থানীয় প্রতিনিধি।

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন