ঘিওরে অস্বাস্থ্যকর বেকারিকে আর্থিক জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

ঘিওরে অস্বাস্থ্যকর বেকারিকে আর্থিক জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত
ছবি: সংগৃহীত

প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ঘিওর বাসস্ট্যান্ড সংলগ্ন মুন্তাজ মার্কেট এলাকার বেপারীপাড়ায় অবস্থিত ‘মায়ের দোয়া বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরি’ নামক একটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমান পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) এই প্রশাসনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুন: শাহজাদপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে সহায়ক ডিভাইস বিতরণ

অভিযান পরিচালনা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে কেমিক্যালসমৃদ্ধ অননুমোদিত ফুড কালার, কৃত্রিম ফ্লেভার ও অত্যন্ত ক্ষতিকারক ঘনচিনি ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদন করা এবং বাজারজাতকরণের পণ্যের মোড়কে আইন অনুযায়ী সঠিক ও স্পষ্ট তথ্যযুক্ত লেবেল ব্যবহার না করার সতত্যা উদঘাটিত হয়। আইন অমান্য করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে পণ্য তৈরির অপরাধে এ আর্থিক জরিমানা মঞ্জুর করা হয়।

আরও পড়ুন: এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%

আইন প্রয়োগকারী বিশেষ এই যৌথ অভিযানে সরাসরি নেতৃত্ব প্রদান করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম। অভিযান পরিচালনাকালে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিংবা খাদ্যে ভেজাল তৈরি করে এমন যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় থাকবে। অপরাধমূলক অপকর্মের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এই ধরনের নিম্নমানের ভেজাল পণ্য প্রস্তুতকারী সকল কারখানার মালিকদের অতি দ্রুত কঠোর আইনি বিচারে আওতায় আনা হবে।

উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও কড়া প্রশাসনিক পদক্ষেপে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন। বিজ্ঞ আদালতের পক্ষ থেকে জানানো হয়, বাজারে সাধারণ ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পর্যবেক্ষণ অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।

সূত্র: ঘিওর উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধি।

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন