প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
বিশেষ চাহিদাসম্পন্ন কোমলমতি শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পথকে অধিকতর সুগম ও বাধাহীন করার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে আধুনিক সহায়ক ডিভাইস বিতরণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় এসব জীবনমান উন্নয়নকারী সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বেলা ঠিক ১২টার সময় শাহজাদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক মনোরম ও আন্তরিক পরিবেশে এই মানবিক সাহায্য সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট: রেকর্ড গড়ে সর্বোচ্চ লোডশেডিং
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ সুপরিকল্পনায় অনুষ্ঠিত এই কর্মসূচি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক সীমাবদ্ধতা দূর করে স্বাভাবিক মানসিক বিকাশে অনন্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব প্রয়োজনীয় উপকরণ বণ্টন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেনসহ প্রাথমিক শিক্ষা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ।
আরও পড়ুন: শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননীর
উক্ত মানবিক আয়োজনে শিশুদের শারীরিক ও ইন্দ্রিয়গত প্রতিবন্ধকতা বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্যাটাগরির সহায়ক যন্ত্র সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে চলাচলে অক্ষম শিশুদের জন্য আধুনিক হুইলচেয়ার, শ্রবণস্বল্পতায় ভোগা শিক্ষার্থীদের জন্য বিশেষ শ্রবণযন্ত্র এবং দৃষ্টিপ্রতিবন্ধকতায় ভোগা শিশুদের জন্য দৃষ্টিসহায়ক পাওয়ার চশমাসহ শিক্ষাসহায়ক নানা ধরনের প্র প্রয়োজনীয় অনুষঙ্গ বিতরণ করা হয়েছে। সঠিক বয়সে এসব উপকরণ ব্যবহারে শিশুদের বিদ্যালয়ে আসা-যাওয়া এবং শ্রেণিকক্ষে পাঠগ্রহণ অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রশাসনের হাত থেকে এমন প্রয়োজনীয় ও মহামূল্যবান সহায়ক উপহার পেয়ে উচ্ছ্বাস ও সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকেরা। তারা জানান, এসব সরঞ্জামাদি তাদের সন্তানের প্রাত্যহিক জীবনের আত্মনির্ভরশীলতা বাড়াবে এবং পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে। সরকারের এ জাতীয় মানবিক উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দিয়ে তারা ভবিষ্যতে এমন কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সূত্র: শাহজাদপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।