প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ বাহিনীতে অত্যন্ত সুপরিচিত, সৎ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ আব্দুল লতিফ আর আমাদের মাঝে নেই। জীবনের সাথে দীর্ঘ লড়াই শেষে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালের দিকে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও এই বীর ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার প্রয়াণ ঘটে। তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণে শাহজাদপুর থানা পুলিশ পরিবারসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর দুঃখ ও শোকের আবহ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বেলকুচির দৌলতপুর ইউনিয়নে ইউএনও আফরিন জাহানের ফিল্ড ভিজিট ও প্রকল্প পরিদর্শন
কর্মজীবনে এসআই মোঃ আব্দুল লতিফ ছিলেন একজন অত্যন্ত চৌকস, প্রজ্ঞাবান, কর্তব্যপরায়ণ ও দক্ষ অফিসার। শাহজাদপুর থানায় কর্মরত থাকাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা এবং মুলতুবি ওয়ারেন্ট তামিলসহ অর্পিত যাবতীয় সরকারি ও প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত সততা ও যোগ্যতার সাথে সম্পাদন করেছেন তিনি। তাঁর অনন্য পেশাদারিত্ব ও প্রজাহিতৈষী আচরণ সহকর্মী ও স্থানীয় অধিবাসীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল।
আরও পড়ুন: পোরজনায় চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম আব্দুলের ব্যাপক গণসংযোগ
এসআই আব্দুল লতিফের অকাল মৃত্যুতে শাহজাদপুর থানার সহকর্মী পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, শুভানুধ্যায়ী এবং স্থানীয় সাধারণ জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ ও শাহজাদপুর থানার সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।
সূত্র: শাহজাদপুর থানা পুলিশ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।