প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
নেত্রকোনা জেলার পূর্বধলা অংশে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় চারজন যাত্রী ও চালকের অকাল করুণ পরিণতি ঘটেছে। ব্যস্ততম নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলাধীন নারান্দিয়া এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) এক ঘাতক সারবোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি প্রবল সংঘর্ষের ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় চারজন ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। সড়ক দুর্ঘটনায় এমন মর্মান্তিক প্রাণহানির খবর ছড়িয়ে পড়লে সমগ্র এলাকায় গভীর শোক ও স্তব্ধতা নেমে আসে।
আরও পড়ুন: শাহজাদপুর থানার এসআই আব্দুল লতিফের চিকিৎসাধীন অবস্থায় অকাল প্রয়াণ
এমন মর্মান্তিক ও বেদনাদায়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই কালবিলম্ব না করে অকুস্থলে ছুটে যান ১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) সংসদীয় আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা (এমপি)। তিনি সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার তৎপরতা ও দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তিনি গভীর বেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন।
আরও পড়ুন: নড়াইলে খুলনা রেঞ্জ ডিআইজির আগমনে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান এবং শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা উদ্ধার কাজ তদারকি ও যান চলাচল স্বাভাবিক করার বিষয়ে কাজ করেন।
অকুস্থল পরিদর্শনের সময় সংসদ সদস্য মাছুম মোস্তফা জানান, প্রতিটি প্রাণহানি অত্যন্ত কষ্টের। মহাসড়কে অকাল মৃত্যু রোধে প্রতিটি যানবাহন চালককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সাথে হাইওয়ে পুলিশকে ট্রাফিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
সূত্র: পূর্বধলা উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।