স্টাফ রিপোর্টার: সবুজ হোসেন (রাজা) / শাহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাকে সকল প্রকার অপরাধ, বিশৃঙ্খলা ও মাদকের ভয়াল থাবা থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন, জননিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখার লক্ষে শাহজাদপুর থানা পুলিশের একাধিক চৌকস টিম গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অত্যন্ত সফল ও কার্যকরী অভিযান পরিচালনা করেছে। সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য বিপুল পরিমাণ গাঁজাসহ সংঘবদ্ধ চক্রের মোট তিন জন কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর ও ধারাবাহিক পদক্ষেপে এলাকার অপরাধী চক্রের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষের মাঝে গভীর স্বস্তি ফিরে এসেছে। একই দিনে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে জড়িত আরও কতিপয় আসামিসহ সর্বমোট তেরো জন অপরাধীকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
আরও পড়ুন: বেলকুচিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর: উভয় পক্ষের আহত ১০, আশঙ্কাজনক ১
পুলিশের প্রথম সফল অভিযানটি পরিচালিত হয় শাহজাদপুর থানাধীন পোরজনা ইউনিয়নের চর-বাচড়া গ্রাম এলাকায়। শাহজাদপুর থানার জিডি নং-৮৩০, তারিখ-১৩/০৯/২০২৬ ইং মূলে এসআই (নিঃ) আনোয়ার শিকদার এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ, এসআই (নিঃ) মোঃ ফারুক আহমেদ, এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম এবং কং/১০০৯ মোঃ রেজাউল হোসেনসহ একটি আভিযানিক দল অত্র থানা এলাকায় মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও অভিযান ডিউটি পালন করছিলেন। উক্ত ডিউটিকালীন সময়ে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় শাহজাদপুর থানাধীন পোরজনা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে এসআই আনোয়ার শিকদার জানতে পারেন যে, শাহজাদপুর থানাধীন চর বাচড়া সাকিনস্থ জনৈক আবু তালেবের বসত বাড়িতে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মোবাইল ফোনে অবহিত করার পর তাদের সুনির্দিষ্ট নির্দেশনায় সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ দল উক্ত স্থানে রওনা হয়।
উক্ত নির্দেশনার প্রেক্ষিতে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১০.০৫ ঘটিকায় এসআই (নিঃ) আনোয়ার শিকদার ও তাঁর সঙ্গীয় ফোর্সসহ সাক্ষী ১। মোঃ আনিস (২৮), পিতা- মোঃ সাত্তার মোল্লা এবং ২। দীন মোহাম্মদ (২০), পিতা- মোঃ আবু তালেব, উভয় সাং- চর বাচড়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জদের নিয়ে অভিযুক্ত আবু তালেবের বাড়িতে প্রবেশ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বসতবাড়ির দক্ষিণ দুয়ারী দুই চালা ঘরের ভেতর থেকে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত জব্দ তালিকায় বর্ণিত সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত বৈদ্যুতিক লাইটের আলোতে ধৃত আসামির দেহ বিধি মোতাবেক তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচায় সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ১.২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ডিজিটাল ওয়েট মেশিনের সাহায্যে পলিথিন ব্যতিত ১২ গ্রাম পাওয়া যায়, যার বাজারমূল্য অনুমান ৩,৬০০ টাকা। ১৩ সেপ্টেম্বর রাত ২২.৩৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে আলামত জব্দ করে আসামীকে নিজ হেফাজতে নেওয়া হয়। ধৃত আসামির নাম মোঃ মোতালেব (২০), পিতা- মৃত আহেদ আলী, সাং- চর বাচড়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা বিক্রির কথা স্বীকার করে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন
দ্বিতীয় সফল অভিযানটির বিবরণ অনুযায়ী, শাহজাদপুর থানার জিডি নং-৮৭২, তারিখ-১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং মূলে এসআই (নিঃ) মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) আজিজুল হক, এএসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই (নিঃ) মোঃ রাজিবুল হক, এএসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ, এএসআই (নিঃ) সাইদুল ইসলাম এবং কং/১০০৯ মোঃ রেজাউল করিমসহ একটি চৌকস দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি পালন করছিলেন। ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২.০৫ ঘটিকায় শাহজাদপুর থানাধীন তালগাছি বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান জানতে পারেন যে, মশিপুর বাজারস্থ জনৈক মোঃ আনছার মাস্টার এর উত্তর দুয়ারী টিনসেড ঘরের পূর্ব পাশের দ্বিতীয় কক্ষে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করছে। সংবাদ প্রাপ্তির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ দল মশিপুর বাজারে আনছার মাস্টারের বাড়িতে উপস্থিত হয়।
অভিযানের সময় সাক্ষী ১। মোঃ জুয়েল রানা (২৩), পিতা- মৃত খলিল মেম্বার, সাং- মশিপুর বাজারপাড়া এবং ২। মোঃ ইউসুফ সরকার (৩২), পিতা- হাজী মোঃ আব্দুল হামিদ সরকার, সাং- মশিপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জদের সাথে নিয়ে পুলিশ দল টিনসেড ঘরের দ্বিতীয় কক্ষে প্রবেশ করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আসামিরা পালানোর চেষ্টা করলে এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স তাদের হাতেনাতে ধৃত করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিদের দেহ বিধি মোতাবেক তল্লাশি করা হয়। ধৃত প্রথম আসামি মোঃ শওকত প্রাং (৪২), পিতা- মৃত ময়নাল, সাং- মশিপুর বাজারপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ এর দেখানো মতে ঘরের খাটের নিচ থেকে সাদা পলিথিন মোড়ানো ১৫০ গ্রাম গাঁজা এবং তাঁর পরিহিত শার্টের বাম বুক পকেট থেকে মাদক বিক্রির নগদ ২,৭৭০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ধৃত দ্বিতীয় আসামি মোঃ স্বপন হোসেন (৩৩), পিতা- মৃত দুলাল হোসেন, সাং- দরগাড় চর, নতুন পাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ এর পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে পলিথিন মোড়ানো আরও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট ১৫০ ও ১০ গ্রামে মোট ১৬০ গ্রাম গাঁজা ডিজিটাল ওয়েট মেশিন দ্বারা পরিমাপ করে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২.৫০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির কথা স্বীকার করায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এদিকে, মাদকবিরোধী এসব সফল অভিযান ছাড়াও শাহজাদপুর থানা পুলিশ একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃংখলা রক্ষা ও অপরাধ দমনে অনন্য ভূমিকা পালন করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাদক মামলায় গ্রেপ্তার ৩ জন ছাড়াও বিভিন্ন ওয়ারেন্ট মূলে ৮ জন এবং অন্যান্য মামলায় আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ একই দিনে শাহজাদপুর থানা পুলিশ সর্বমোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করেছে। এলাকার সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ পুলিশের এই সাঁড়াশি অভিযান ও তৎপরতাকে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। মাদক ও অপরাধ নির্মূলে শাহজাদপুর থানা পুলিশের এমন জোরালো ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সূত্র: শাহজাদপুর থানা পুলিশ ও এজাহার বিবরণী।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।