স্টাফ রিপোর্টার: সবুজ হোসেন (রাজা) / শাহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
বাঘাবাড়ীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার
১৪ সেপ্টেম্বর (সোমবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাঘাবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
আরও পড়ুন: শাহজাদপুরে জুস খাইয়ে দোকানদারকে অচেতন করে ২ লাখ টাকা লুট
খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং শ্রমিকদের বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেন।
পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন। এতে বগুড়া–নগরবাড়ী মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় এবং যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি কমে আসে।
সূত্র: শাহজাদপুর উপজেলা প্রশাসন ও উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে হেলেন কেলার ইন্টারন্যাশনালের বৈঠক: তৃণমূল চক্ষুসেবায় গুরুত্ব

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।