বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর তিন দিনের সিরাজগঞ্জ সফরসূচি প্রকাশ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর তিন দিনের সিরাজগঞ্জ সফরসূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা সিরাজগঞ্জে আসছেন। আগামী ১৪ আগস্ট (শুক্রবার) থেকে ১৬ আগস্ট (রবিবার) ২০২৬ পর্যন্ত তিনি সিরাজগঞ্জে অবস্থান করবেন এবং একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, মতবিনিময় সভা ও বিভিন্ন প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেবেন। ১২ আগস্ট মন্ত্রণালয়ের মন্ত্রী দপ্তরের এক সরকারি প্রজ্ঞাপনে এই সফরসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

আরও পড়ুন: শপিংমল ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নতুন সরকারি নির্দেশনা

প্রকাশিত প্রাতিষ্ঠানিক দিনপঞ্জি সূত্রে জানা গেছে, আগামী ১৪ আগস্ট শুক্রবার সকাল ১০:০০ টায় সড়কপথে রাজধানী ঢাকা ত্যাগ করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন মাননীয় মন্ত্রী। ওই দিন দুপুরে সায়দাবাদ গাংগাবাড়ী সারটিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে হোসেনপুরের আল মাহমুদ এভিনিউস্থ বাসভবনে গমন করবেন। পরবর্তীতে বিকেল ৪:৩০ টায় ডোবাপাড়া এলাকায় ড্রেন ও রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবং বিকেল ৫:০০ টায় সিরাজগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক

সফরের দ্বিতীয় দিন ১৫ আগস্ট শনিবার সকাল ১১:০০ টায় ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করবেন। পরবর্তীতে দুপুর ২:০০ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত পর্যালোচনা সভায় যোগ দেবেন।

সফরের চূড়ান্ত দিন ১৬ আগস্ট রবিবার সকাল ১১:০০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির শুভ উদ্বোধন, নির্ধারিত উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। যাবতীয় প্রাতিষ্ঠানিক পর্ব সমাপ্ত করে ঐ দিন বিকেল ৩:০০ টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সন্ধ্যা ৬:০০ টায় রাজধানীতে পৌঁছাবেন। উক্ত সফরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও প্রটোকল সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সূত্র: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (মন্ত্রী দপ্তর)।

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন