প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
বাংলাদেশের স্বাস্থ্য খাতের সার্বিক সংস্কার, আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং আন্তর্জাতিক স্বাস্থ্য কূটনীতিকে অধিকতর শক্তিশালী করার প্রত্যয়ে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধিদলের এক বিশেষ প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। বুধবার (১২ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে এই তাৎপর্যপূর্ণ প্রাতিষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকটি সফলভাবে আয়োজিত হয়।
আরও পড়ুন: সিলেটে নিজ বাসায় আওয়ামী লীগ কর্মীসহ ৩ জনকে গলা কেটে হত্যা
সচিবালয়ে অনুষ্ঠিত এই ফলপ্রসূ দ্বিপাক্ষিক আলোচনায় উভয় পক্ষের প্রতিনিধিবৃন্দ বিশ্ব স্বাস্থ্য সংস্থার চতুর্দশ সাধারণ কর্মপরিকল্পনা বা জিপিডব্লিউ-১৪ (GPW14) ভ্যালিডেশন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত কথা বলেন। এর পাশাপাশি হেলথ সিস্টেমস ট্রানজিশন ইনিশিয়েটিভ বা এইচএসটিআই (HSTI)-এর সমাপনী পর্যালোচনা ও অগ্রগতি নিয়ে গভীর পর্যবেক্ষণ পর্যালোচনা করা হয়। একই বৈঠকে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্য বিষয়ক বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির নানাবিধ সম্ভাবনা এবং গ্লোবাল হেলথ ডিপ্লোম্যাসি বা বৈশ্বিক স্বাস্থ্য কূটনীতির বহুমাত্রিক বিষয়াবলি স্থান পায়।
আরও পড়ুন: বগুড়ায় চশমহীন বৃদ্ধাকে চশমা পরিয়ে দিলেন হেলালুজ্জামান তালুকদার লালু
মতবিনিময়কালে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সার্বজনীন ও আধুনিকমানের প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাসমূহের সমন্বিত ভূমিকা অপরিহার্য। বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিবৃন্দ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামোগত অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের চিকিৎসা সহযোগিতা, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং স্বাস্থ্য খাতের কৌশলগত প্রসারে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিশ্বমানের আধুনিক চিকিৎসাসেবা দেশের সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর দোড়গোড়ায় সুনিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহিত যুগান্তকারী উদ্যোগসমূহ আন্তর্জাতিক সহযোগীদের সহায়তায় আরও বেশি ত্বরান্বিত হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। রাষ্ট্রীয় আন্তর্জাতিক এই মতবিনিময় বাংলাদেশের ভবিষ্যৎ আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতার ক্ষেত্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল।
সূত্র: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রেস উইং।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।