দৈনিক প্রবাহ ভবনে হামলায় প্রধান আসামি রফিকুল ইসলাম খুলনা থেকে গ্রেপ্তার

দৈনিক প্রবাহ ভবনে হামলায় প্রধান আসামি রফিকুল ইসলাম খুলনা থেকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী সংবাদপত্র কার্যালয় 'দৈনিক প্রবাহ' ভবনে অনাধিকার প্রবেশ, সংবাদকর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার চাঞ্চল্যকর মামলায় এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি বিশেষ চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁক গ্রেপ্তার করে। ধৃত আসামির নাম রফিকুল ইসলাম খাঁ (৪৭)। তিনি সোনাডাঙ্গা থানা এলাকার শিববাড়ী টাইগার গার্ডেন আবাসিক হোটেল সংলগ্ন এলাকার বাসিন্দা ও মৃত আব্দুল মজিদ খাঁর সন্তান।

আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক

ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ২:০০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানাধীন ৩ কেডিএ এভিনিউস্থ দৈনিক প্রবাহ ভবনের পঞ্চম তলায় অবস্থিত পত্রিকা কার্যালয়ে বেআইনিভাবে ও জোরপূর্বক প্রবেশ করে একদল দুর্বৃত্ত। রফিকুল ইসলাম খাঁর নেতৃত্বে উক্ত অসাধু দলটি অফিসে ঢুকেই দৈনিক প্রবাহ পত্রিকার পেস্টার হিসেবে কর্মরত ফয়সাল আহমেদকে (৪৯) লক্ষ্য করে উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে কার্যালয় ছেড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকিপ্রদর্শন ও ভয়ভীতি দেখানো হয়।

আরও পড়ুন: কালনায় ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন বৃদ্ধ রামপ্রসাদ

উক্ত পৈশাচিক ও অনাকাঙ্ক্ষিত হামলার সার্বিক ঘটনায় তাৎক্ষণিকভাবে সোনাডাঙ্গা মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৫০৬ ও ১০৯ পেনাল কোড ধারায় মামলা নম্বর ০৯ (তারিখ: ১০/০৮/২০২৬ খ্রি:) দায়ের করা হলে তদন্ত কার্যক্রম ত্বরান্বিত করে পুলিশ প্রশাসন।

মামলা দায়েরের পর অপরাধীকে আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ১১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ শিববাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১ নম্বর এজাহারনামীয় প্রধান আসামি রফিকুল ইসলাম খাঁকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। কেএমপি সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ সাপেক্ষে বিচারালয়ে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সাথে সরাসরি জড়িত অন্যান্য সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারে সাড়াশী অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও সোনাডাঙ্গা মডেল থানা।

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন