বেড়ায় ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ ও জরিমানা

বেড়ায় ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ ও জরিমানা
ছবি: সংগৃহীত

প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

পাবনা জেলার বেড়া উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় ও ভেজাল বা অবৈধ ঔষুধ বিক্রি বন্ধে এক বিশেষ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) বেড়া উপজেলার ঐতিহ্যবাহী রাকশা পুরান বাজার এলাকায় অবস্থিত 'সিরাজুল ফার্মেসী' নামক একটি ঔষুধের দোকানে প্রশাসনিক ভ্রাম্যমাণ আদালতের সচ্ছ ও জোরদার অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণের মেয়াদের মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয়ের অনুপযোগী ঔষুধ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর তিন দিনের সিরাজগঞ্জ সফরসূচি প্রকাশ

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সুরক্ষায় নিয়োজিত ছিল বেড়া মডেল থানার একটি চৌকস আভিযানিক দল। উপ-পরিদর্শক (এসআই) সুব্রতের প্রত্যক্ষ নেতৃত্বে থানার সদস্যরা পুলিশি সহায়তাকারী ফোর্স হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। তল্লাশিকালে উক্ত ফার্মেসী থেকে বিপুল পরিমাণ মেয়াদউত্তীর্ণ জীবনরক্ষাকারী ঔষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সাজিয়ে রাখা অবস্থায় উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন: কাজিপুরে অপহৃত স্কুলছাত্র বেলকুচি থেকে উদ্ধার, মূল অপহরণকারী গ্রেপ্তার

পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ আলামতের উপযুক্ত প্রমাণ এবং অভিযুক্ত সিরাজুল ইসলামের নিজ অপরাধ স্বীকারের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভুক্তভোগীদের সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারার বিধান অনুযায়ী অভিযুক্ত সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা নগদ অর্থদণ্ডে দণ্ডিত করেন। জনস্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য চিকিৎসা সামগ্রী সুনিশ্চিত করতে এ ধরনের প্রশাসনিক ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র: বেড়া উপজেলা প্রশাসন ও বেড়া মডেল থানা পুলিশ।

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন