বেগম খালেদা জিয়া ৮২তম জন্মদিনে বিএনপির দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি

বেগম খালেদা জিয়া ৮২তম জন্মদিনে বিএনপির দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি
ছবি: সংগৃহীত

প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, 'গণতন্ত্রের মা' হিসেবে আখ্যায়িত ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে নানা ভাবগাম্ভীর্যপূর্ণ ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছে দলটি। বিশেষ এই বার্ষিকী উদযাপনে শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাজধানী ঢাকাসহ সমগ্র দেশের জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায় পর্যন্ত ব্যাপকভাবে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: ১৫ আগস্ট কেন্দ্র করে র‍্যাবের জোরদার নিরাপত্তা, সারাদেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিতে বিশেষ নির্দেশনা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বার্তায় জানানো হয়, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনের স্মরণে শনিবার সকাল ১১:০০ টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক কেন্দ্রভিত্তিক বৃহৎ মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হবে। উক্ত অনুষ্ঠানে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব সরাসরি অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা ও ইউনিয়ন কার্যালয়ে কিংবা স্থানীয় কেন্দ্রীয় মসজিদগুলোতে সুবিধাজনক সময়ে একই ধরনের ধর্মীয় প্রার্থনা সভার আয়োজন করা হবে।

আরও পড়ুন: বেড়ায় ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ ও জরিমানা

দলীয় বার্তায় রাজধানী ঢাকাসহ সারাদেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যেমন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে যথাযথ ধর্মীয় মর্যদা ও শৃঙ্কলা বজায় রেখে নিজ নিজ এলাকার কর্মসূচিতে উপস্থিত হয়ে দোয়ায় অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ ব্যক্ত করা হয়েছে। দোয়া প্রার্থনায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হবে।

সূত্র: বিএনপি কেন্দ্রীয় কার্যালয় (নয়াপল্টন, ঢাকা)।

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন